ব্যাংক হিসাবের সর্বোচ্চ আমানত বা স্থিতির ওপর প্রতি বছর সরকার আবগারি শুল্ক আদায় করে। বর্তমানে কোনো ব্যাংক হিসাবে বছরের যেকোনো সময় স্থিতির পরিমাণ ৩ লাখ টাকা অতিক্রম করলে নির্দিষ্ট হারে এই শুল্ক প্রযোজ্য হয়।

ব্যাংকগুলো সাধারণত বছরে একবার, বিশেষ করে ডিসেম্বরের শেষে হিসাব থেকে এই শুল্ক কেটে নেয়। আগামী অর্থবছর থেকে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টা থেকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



