চট্টগ্রামের মাটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। এরপর ঢাকায় ফিরে চতুর্থ ম্যাচেও টাইগাররা জয় জয় তুলে নেয়। আজ (রোববার) পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচেও টাইগারদের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।

ব্যাটিংয়ে বাংলাদেশ

Advertisement

আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে।

অন্যদিকে সফরকারী জিম্বাবুয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস। ইতোমধ্যে টানা চার ম্যাচ হেরে চরম বিপর্যস্ত জিম্বাবুয়ে, শেষ ম্যাচে সিকান্দার রাজারা অন্তত সান্ত্বনার জয় পাওয়ার খোঁজে নামবেন। সর্বশেষ ম্যাচে শেষদিকে রোমাঞ্চ ছড়িয়েছিল রোডেশিয়ানরা, কিন্তু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে বাংলাদেশ জিতে নেয় ৫ রানে।

এর আগে প্রথম তিন টি-টোয়েন্টিতে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি জিম্বাবুয়ে। ফলে চট্টগ্রামেই টাইগারদের ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়ে যায়। চলতি সিরিজের শেষ ম্যাচে জিতে আজ সফরকারীদের হোয়াইটওয়াশ নিশ্চিত করতে চান শান্তরা। একইসঙ্গে নির্বাচকরা তাকিয়ে থাকবেন ব্যাটারদের পারফরম্যান্সের দিকে, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে অন্তত টপ অর্ডারদের রানে ফিরতে দেখতে চায় বাংলাদেশ। বিশেষ করে শান্ত, লিটন দাসরা দীর্ঘদিন ধরে ব্যাট হাতে অধারাবাহিক।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

হজযাত্রীদের ‘নুসুক’ কার্ড ছাড়া মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ

জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), শন উইলিয়ামস, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.