
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে উপলক্ষে চট্টগ্রামে আজ রবিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশি ক্রিকেটারেরা। এক পর্যায়ে ব্যাটিং প্র্যাকটিস করার সময় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে আসেন সাকিব আল হাসান। গার্ড নেওয়ার জন্য ব্যাটিং কোচ জন লুইসের সাহায্য দরকার হয়ে পড়ে। কিন্তু সাকিব তার কোচকে ডাকতে পারছিলেন না, কারণ কোচের নামটাই তো তিনি ভুলে গেছেন!
এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে সাকিব শরণাপন্ন হন তার সতীর্থ নাজমুল হোসেন শান্তর। তিনি শান্তকে জিজ্ঞেস করেন, ‘ব্যাটিং কোচের নাম কী রে?’ নাজমুল তখন হেসে কোচের নাম বলে দেন- জন লুইস। এরপর সাকিব তাকে ডাক দিয়ে বলেন, ‘জন, লেগ স্টাম্প প্লিজ’। এরপর সাকিব মজা করে বলেন, ‘তোমাকে বিশ্বাস নাই, যদিও তোমাকে বিশ্বাস না করে উপায়ও নাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



