
শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনে ব্যারিস্টার রফিকুল হকের বাড়িতে তার মরদেহে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মেয়র। তিনি বলেন, ‘সেই দিন ব্যারিস্টার রফিকুল হক আদালতে দাঁড়িয়েছিলেন বলেই ২০০৮ সালের জাতীয় নির্বাচন সম্পূর্ণ হয়েছিল। তিনি দাঁড়িয়েছিলেন বলেই গণতন্ত্র আবার পুনঃরুদ্ধার হয়েছিল। আইনের শাসন আবার প্রতিষ্ঠা হয়েছিল। তার জীবনীকে মূল্যায়ন করতে হবে।’
রফিকুল হকের মৃত্যুতে আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে তা আর কোনওদিন পূরণ হওয়ার নয় উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘তার মতো ওপরে কেউ পৌঁছাতে পারবে কিনা, আমার সন্দেহ রয়েছে। তাকে হারিয়ে আমরা একজন দেশপ্রেমিকে হারিয়েছি।’
প্রসঙ্গত, ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইভ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার রফিক উল হক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



