স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান হলো। রবার্ট লেভানডফস্কি ও জর্জিনহোকে হারিয়ে ব্যালন ডি’অরের সপ্তম ট্রফি জিতেছেন লিওনেল মেসি। সোমবার রাতে বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। উদীয়মান সেরার মুকুট উঠেছে পেদ্রির মাথায়।

Advertisement

ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারজয়ী নির্বাচনে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ শীর্ষ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এরপর সেখান থেকে ৫০ জন সাংবাদিক সেরা পাঁচ খেলোয়াড় নির্বাচন করেন। প্রত্যেক সাংবাদিক পাঁচজন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দিতে পারেন। যে খেলোয়াড়কে প্রথমে রাখা হয়, সেই খেলোয়াড় পাবেন ৬ পয়েন্ট। এভাবে ক্রমানুসারে ওই সাংবাদিকের তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ফুটবলার পাবেন যথাক্রমে ৪, ৩, ২ ও ১ পয়েন্ট।

৫০ জন নির্বাচিত সাংবাদিকের মোট ভোট থেকে হিসাব করা হয় কোন খেলোয়াড় মোট কত পয়েন্ট পেয়েছেন। যার প্রাপ্ত পয়েন্ট বেশি হয়, তার হাতেই উঠে ব্যালন ডি’অর। এবার সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন মেসি। তাই তার হাতেই উঠেছে ব্যালন ডি’অর। আর্জেন্টাইন এই তারকার পয়েন্ট ৬১৩। দ্বিতীয় স্থানে থাকা লেভানডভস্কি পেয়েছেন ৫৮০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা জর্জিনহো ৪৬০ পয়েন্ট পেয়েছেন। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার পয়েন্ট ২৩৯, পাঁচে থাকা এনগ্লোলো কান্তে পেয়তেছেন ১৮৬ পয়েন্ট এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ১৭৮ পয়েন্ট নিয়ে আছেন ছয়ে।

ব্যালন ডি’অর:

১. লিওনেল মেসি (৬১৩)
২. রবার্ট লেভানডফস্কি (৫৮০)
৩. জর্জিনহো (৪৬০)
৪. করিম বেনজেমা (২৩৯)
৫. এনগোলো কান্তে (১৮৬)
৬. ক্রিশ্চিয়ানো রোনালদো (১৭৮)
৭. মোহাম্মদ সালাহ (১২১)
৮. কেভিন ডি ব্রুইনে (৭৩)
৯. কিলিয়ান এমবাপ্পে (৫৮)
১০. জিয়ানলুইজি দোন্নারুম্মা (৩৬)
১১. আর্লিং হল্যান্ড (৩৩)
১২. রোমেলু লুকাকু (২৬)
১৩. জর্জিও কিয়েলিনি (২৬)
১৪. লিওনার্দো বনুচ্চি (১৮)
১৫. রহিম স্টার্লিং (১০)
১৬. নেইমার জুনিয়র (৯)
১৭. লুইস সুয়ারেজ (৮)
১৮. সিমন কেয়ায়ের (৮)
১৯. ম্যাসন মাউন্ট (৭)
২০. রিয়াদ মাহরেজ (৭)
২১. ব্র্রুনো ফের্নান্দেজ (৬)
২২. লাওতারো মার্টিনেজ (৬)
২৩. হ্যারি কেইন (৪)
২৪. পেদ্রি (৩)
২৫. ফিল ফোডেন (২)
২৬. নিকোলো বারেল্লা (১)
২৭. রুবেন দিয়াজ (১)
২৮. জেরার্দ মরেনো (১)
২৯. সিজার অ্যাজিপিলিকুয়েতা (০)
৩০. লুকা মদ্রিচ (০)

বর্ষসেরা নারী ফুটবলার:

১. অ্যালেক্সা পুতেয়াস (১৮৬)
২. জেনিফার এরমোসো (৮৪)
৩. স্যাম কার (৪৬)
৪. ভিভিয়ান্নে মেইদেমা (৪৬)
৫. লিকি মার্টেন্স (৪০)
৬. ক্রিশ্চিন সিনক্লায়ের (৩৬)
৭. পারনিলে হার্ডার (৩৩)
৮. অ্যাশলে লরেন্সে (২৬)
৯. জেসি ফ্লেমিং (২৫)
১০. ফ্রান কিরবি (২২)
১১. মাগাডালেনা এরিকসন (২০)
১২. ক্রিশ্চিয়ানে এন্ডলার (১৯)
১৩. স্টিনা ব্ল্যাকসটেনিস (১০)
১৪. সামান্তা মেভিস (৮)
১৫. ইরিন পারডেস (৮)
১৬. এলিন হোয়াইট (৪)
১৭. কাদিদিয়াতু দিয়ানি (৩)
১৮. মারি-অ্যান্তনেত্তে কাতোতো (৩)
১৯. সান্দ্রা পানোস (৩)
২০. ওয়েন্ডি রেনার্ড (২)

কোপা ট্রফি (উদীয়মান সেরা):

১. পেদ্রি (৮৯)
২. জুড বেলিংহ্যাম (৩৯)
৩. জামাল মুসিয়ালা (৩৮)
৪. নুনো মেন্দেস (২৩)
৫. ম্যাসন গ্রিনউড (১৫)
৬. বুকায়ো সাকা (৮)
৭. ফ্লোরিয়ান বিটস (৮)
৮. রায়ান গ্র্যাভেনবার্খ (৩)
৯. জেরেমি ডকু (১)
১০. জিওভান্নি রেইনা (১)

ইয়াসিন ট্রফি (বর্ষসেরা গোলরক্ষক):

১. জিয়ানলুইজি দোন্নারুম্মা
২. এদুয়ার্দো মেন্দে
৩. ইয়ান ওবলাক
৪. এদেরসন মোরায়েস
৫. ম্যানুয়েল ন্যয়ার
৬. এমিলিয়ানো মার্তিনেজ
৭. ক্যাসপার স্মাইখেল
৮. থিবো কুর্তোয়া
৯. কেইলর নাভাস
১০. সামির হান্দানোভিচ

ব্যালন ডি’অর ঘোষণার রাতে আরেক ট্রফি পেলেন মেসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.