
বুধবার দেশটির রাজধানী আসুনসিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। খবর ডেইলি নেশনের।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোনালদিনহোর কাছে জাল পাসপোর্ট ছিল। এটা অপরাধ। এই কারণেই তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ব্রাজিলিয়ান তারকার হোটেল রুমে তল্লাশি চালায় প্যারাগুয়ের পুলিশ। সেই তল্লাশিতে জাল পাসপোর্টসহ অন্যান্য ভুয়া কাগজপত্র পাওয়া গেছে।
রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান ও জন্মতারিখ ঠিক থাকলেও নাগরিকত্ব প্যারাগুয়ের লেখা। ২০১৮ সালে ব্রাজিল সরকারের অনুমতি ছাড়াই সাবেক বার্সেলোনা তারকা ফিশিং ট্র্যাপ তৈরি করেছিলেন দেশটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



