স্পোর্টস ডেস্ক: চোট আক্রান্ত নেইমার জুনিয়ারকে নিয়ে দুঃসংবাদ শেষ হচ্ছে না। পায়ের গোড়ালির চোটে খেলতে পারেননি সুইজারল্যান্ডের বিপক্ষে। ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। এবার ব্রাজিল শিবিরে নতুন দুশ্চিন্তা জ্বরে আক্রান্ত এ সেলেসাও তারকা।

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এ ম্যাচে নেইমারের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে দলকে। ফর্মেশন সাজাতে ঝামেলায় পড়তে হয়েছে কোচ তিতেকেও।

সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলেও, নেইমারের অভাব হাড়ে হাড়েই টের পেয়েছেন এ সেলেসাও বস। সুইসদের বিপক্ষে ম্যাচ শেষে তিতে বলেন, ‘নেইমার দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর তার অভাব আমরা ম্যাচে অনুভব করেছি। আশা করি, অন্যরাও একদিন তার পর্যায়ে পৌঁছে যাবে।’
নেইমার

Advertisement

এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৯৭৪ স্টেডিয়ামে ব্রাজিলের স্কোয়াডের সবাই উপস্থিত হয়েছিলেন একমাত্র নেইমার ছাড়া। গোড়ালির ইনজুরি থাকা সত্ত্বেও দলের আরেক সদস্য দানিলো ঠিকই মাঠে উপস্থিত থেকে দলে ক্যাসেমিরোদের জয় উদযাপন করেছেন। নেইমার কেন আসতে পারলেন না?

জবাবটা দিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদ্য ভিনিসিয়ুস জুনিয়র। জানিয়েছেন, মাঠে আসার ইচ্ছে ছিল নেইমারের। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় তার পক্ষে মাঠে আসা সম্ভব হয়নি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তেকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ মাঠে আসতে না পারায় সে খুবই হতাশ ছিল। তার শরীর খারাপ ছিল, শুধু পায়ের ইনজুরির কারণে নয়, তার মৃদু জ্বর ছিল। আশা করি, অতিদ্রুত সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেইমারের গোড়ালি মচকে যায়।

ব্রাজিল যা করেছে, বিশ্বকাপে ২৪ বছরে পারেনি কেউ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.