একসময় মাঠের পারফরম্যান্স ও নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান এখন অনেকটাই আড়ালে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এ অবস্থান করছেন এবং দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ক্রিকেট কার্যক্রমের বাইরে রয়েছেন।

তবে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা থেকে নিজেকে দূরে রাখেননি বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ব্রাজিল ও মরক্কোর ম্যাচ উপভোগ করতে তিনি উপস্থিত ছিলেন নিউ জার্সি-র স্টেডিয়ামে।
ম্যাচ দেখা নিয়ে বিশেষ আলোচনা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে তার পোশাক। কারণ, দীর্ঘদিন ধরে তাকে আর্জেন্টিনা এবং লিওনেল মেসি-র সমর্থক হিসেবে পরিচিত মনে করা হয়। অতীতেও আর্জেন্টিনার জার্সি পরে ফুটবল খেলতে দেখা গেছে তাকে।
কিন্তু এবার স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন চিত্র। ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে তিনি গিয়েছিলেন ব্রাজিল-এর জার্সি পরে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
রবিন মিয়া নামের এক ব্যক্তি, যিনি নেইমার-এর পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাকিবের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনকেই ব্রাজিলের জার্সিতে দেখা যায়।
ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, “ভাই কি আসলেই পল্টি মারলো?”—আর সেই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের আলোচনা ও রসিকতা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে সাকিব নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তিনি সত্যিই প্রিয় দলের সমর্থন বদলেছেন, নাকি কেবল ম্যাচের আবহ উপভোগ করতেই ব্রাজিলের জার্সি পরেছিলেন—সেটি এখনো পরিষ্কার নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



