Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ব্রাজিলের সংবাদ সম্মেলনে টেবিলে বিড়াল! অতঃপর যা ঘটলো
খেলাধুলা

ব্রাজিলের সংবাদ সম্মেলনে টেবিলে বিড়াল! অতঃপর যা ঘটলো

By Sibbir OsmanDecember 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ সব সময়েই উত্তেজনার নতুন মাত্রা যোগ করে। তাও যদি বিশ্বকাপের মতো বড় কোনো আসরে হয় তবে তো কথাই নেই।

ব্রাজিল-আর্জেন্টিনা ইতোমধ্যে শেষ আটের লড়াইয়ে নিজেদের জায়গা করে নিয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। রাত ৯টায় শুরু হবে খেলা।

মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে আসেন ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিউস জুনিয়র। কিন্তু তার সংবাদ সম্মেলনেই হুট করে একটি বিড়াল ঢুকে বসে। ব্রাজিলের ফুটবলার এবং পুরো মিডিয়া রুমকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ে বিড়ালটি।
ব্রাজিলের সংবাদ সম্মেলনে টেবিলে বিড়াল! অতঃপর যা ঘটলো

Advertisement

ভিনির পাশেই বসেছিলেন ব্রাজিলের মিডিয়া ম্যানেজার। বিড়ালটি টেবিলে উঠে বসার কয়েক সেকেন্ডের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে ছুড়ে মাটিতে ফেলে দেন।

তার এ আচরণে উপস্থিত সাংবাদিকরা অবাক হন বলে সংবাদমাধ্যমগুলো বলছে। বিড়ালের প্রতি এমন আচরণ সমালোচিত হয়েছে।

ব্রাজিলের সাংবাদিক বৈঠকে কীভাবে সেই বিড়ালটি ঢুকল তা নিয়ে সবাই অবাক। কারণ, মিডিয়া সেন্টারে

নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে বিড়ালটি কীভাবে ঢুকল সেটি নিয়েও চলছে বিস্তর আলোচনা। তবে তারচেয়ে বেশি অবাক করেছে বিড়ালকে এভাবে ছুড়ে ফেলা দেখে!

A cat interrupted @vinijr’s press conference 😂

Not sure about the press officer’s handling of the situation 😳#FIFAWorldCup pic.twitter.com/ONSFaVaQ8K

— Hayters TV (@HaytersTV) December 7, 2022


সংবাদ সম্মেলনে ভিনিসিউসের কাছে জানতে চাওয়া হয়েছিল ব্রাজিল দলের বিখ্যাত নাচের বিষয়ে। এ তারকা বলেন, ‘হ্যাঁ, অন্যের সুখ দেখে কেউ কেউ অভিযোগ তুলবেই। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দ করতে ভালোবাসি, মজা করতে পছন্দ করি। ফুটবলে গোল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে তো আরও বেশি। ওই মুহূর্তটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দেশের মানুষের জন্যও উৎসবের উপলক্ষ্য। ’

মেসিদের প্রতি ক্ষোভ ঝাড়লেন ম্যারাডোনার মেয়ে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

July 10, 2026
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026

Latest News

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa