বিশ্বকাপের নকআউট পর্বে রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। কে হাসবে? ম্যাচের আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়েছে এক চমকপ্রদ পূর্বাভাস, যেখানে শুধু সম্ভাব্য বিজয়ীই নয়, বলা হয়েছে সম্ভাব্য স্কোরলাইন ও গোলদাতাদের

বিশ্বকাপের শেষ ষোলয় উঠার এ লড়াইয়ে ব্রাজিলকে এগিয়ে রাখছে এআই। গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা সেলেসাওদের আক্রমণভাগ ছিল বেশ কার্যকর। তাই অধিকাংশ ফুটবল বিশ্লেষক ও প্রিভিউতেও ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। তবে সহজ ম্যাচের আভাস দিচ্ছেন না কেউ।
অন্যদিকে, জাপানকে মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং বড় দলকে চমকে দেয়ার সামর্থ্য রয়েছে সামুরাই ব্লুদের। তাই নকআউটের এই লড়াইয়ে তারা ব্রাজিলের জন্য কঠিন পরীক্ষাই হতে পারে।
তবে প্রতিটি বিশ্বকাপ ম্যাচের আগে নানা ধরনের পূর্বাভাস সামনে আসে, যার অনেকগুলোই পরে বাস্তবের সঙ্গে মিলে যায়। এবার এআইয়ের হিসাব বলছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৫ থেকে ৭০ শতাংশ। জাপানের জয়ের সম্ভাবনা ১৫ থেকে ২০ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ড্র হয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও ১৫ থেকে ২০ শতাংশ।
স্কোরলাইন নিয়ে এআইয়ের নির্দিষ্ট পূর্বাভাস, ব্রাজিল ২-১ জাপান। এতে ব্রাজিলের হয়ে গোল করতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়া। আর জাপানের সম্ভাব্য গোলদাতা হিসেবে রাখা হয়েছে আয়াসে উয়েদাকে।
তবে ম্যাচের শুরুটা যদি দুই দলই সতর্কভাবে করে, তাহলে ১-০ ব্যবধানে ব্রাজিলের জয় অথবা অতিরিক্ত সময়ে গিয়ে ব্রাজিলের জয়ও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, জাপানের সুসংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণকে সহজে সুযোগ করে দেবে না।
বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ম্যাচটি। দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল সময় টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি-স্পোর্টসেও ম্যাচটি দেখা যাবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ছাড়া, মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



