Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ব্রাজিল ফেভারিট ঠিক আছে, তবে আমরা কিন্তু আন্ডারডগ নই: জ্লাটকো দালিচ
খেলাধুলা ফুটবল

ব্রাজিল ফেভারিট ঠিক আছে, তবে আমরা কিন্তু আন্ডারডগ নই: জ্লাটকো দালিচ

ব্রাজিল ফেভারিট ঠিক আছে, তবে আমরা কিন্তু আন্ডারডগ নই: জ্লাটকো দালিচ
By rskaligonjnewsডিসেম্বর 6, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোতে টাইব্রেকারে জাপানকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে গেল আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া।

জ্লাটকো দালিচ

Advertisement

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ভয়ঙ্কর রূপ দেখেছে ফুটবল বিশ্ব। তবে তাতে ভীত নন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো দালিচ। ব্রাজিলকে ফেভারিট মানলেও নিজেদের আন্ডারডগ ভাবছেন না।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে দালিচ ব্রাজিল ও ক্রোয়েশিয়ার পার্থক্য এবং বাস্তবিকতা বর্ণানা করে বলেছেন, ‘ব্রাজিলের জনসংখ্যা ২০০ মিলিয়ন (২০ কোটি)। আমাদের মাত্র ৪ মিলিয়ন (৪০ লাখ)। আমরা ব্রাজিলের একটি উপ-শহরের সমান। আসলে এ পর্যন্ত আমরা যতগুলোর দলের বিপক্ষে খেলেছি তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে ব্রাজিলের বিপক্ষের ম্যাচটি। কারণ, ব্রাজিল ফুটবল খেলতে ভালোবাসে।’

তিনি আরও বলেন, ‘বাস্তবিক অর্থে আমরা যদি চিন্তা করি তাহলে বলতেই হবে যে, ব্রাজিল টুর্নামেন্টের সেরা দল। তাদের অনেক খেলোয়াড় আছে। বিকল্প খেলোয়াড় আছে। ভয়ঙ্কর একটি দল আছে। তাদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বিরাট পরীক্ষা।’

এরপর তিনি বলেন, ‘তারা হয়তো ফেভারিট। আমরা কিন্তু আন্ডারডগ নই। আসলে আমাদের জন্য এটা কোয়ার্টার ফাইনাল নয়, ফাইনালের মতো। সে কারণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। আমরা ম্যাচের আগেই আত্মসমার্পণ করবো না। আমরা আমাদের সামর্থের সবটুকু দিয়ে ব্রাজিলের বিপক্ষে লড়বো। আমরা তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে চাই।’

ব্রাজিলের বিপক্ষে ক্রোয়েশিয়া খুব বেশি স্পেস দিয়ে খেলবে না। আবার তারা হাত-পা গুটিয়ে বসেও থাকবে না। লড়াই করার চেষ্টা করবে। দালিচ বলেছেন, ‘সত্যিকার অর্থেই ব্রাজিল ফেভারিট। তাদের দলের পরিবেশ খুবই ভালো। তাদের দলে বিশ্বের সেরা সেরা খেলোয়াড় রয়েছে। তার ওপর নেইমার ইনজুরি থেকে ফিরেছে। সে কারণে তাদের বিপক্ষে খুব স্মার্টলি খেলতে হবে আমাদের। আমরা হয়তো তাদের বিপক্ষে খুব বেশি স্পেস দিয়ে খেলতে পারব না। তাই বলে হাত-পা গুটিয়ে বসেও থাকতে পারবো না। হয়তো ব্রাজিল ও আমরা ফিফটি ফিফটি নই, তবে আমরা আন্ডারডগও নই।’

ক্রোয়েশিয়া ২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। ফ্রান্সের কাছে ৪-২ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থেকেছিল। তার আগে ১৯৯৮ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে তৃতীয় হয়েছিল তারা। এবার জাপানের বিপক্ষে প্রাণান্তকর লড়াই করে কোয়ার্টার ফাইনালে এসেছে। সেমিফাইনালে যেতে হলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের। শুক্রবার রাত ৯টায় এজুকেশন সিটি স্টেডিয়ামে ময়দানি লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া-ব্রাজিল।

সিলেটে ভারতের বোলিং তোপের দিনে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

জুন 19, 2026
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুন 19, 2026
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
Latest News
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa