Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল
খেলাধুলা

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

By Md Eliasজুন 10, 20262 Mins Read

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের গৌরব এবং প্রতিটি আসরে অংশগ্রহণের অনন্য রেকর্ড থাকলেও তাদের নামের পাশে রয়েছে একটি অস্বস্তিকর পরিসংখ্যানও। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডটি এখনও ব্রাজিলের দখলে।

ব্রাজিল

Advertisement

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের খেলোয়াড়রা মোট ১১টি লাল কার্ড দেখেছেন, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবলের জন্য পরিচিত দলটি বিভিন্ন সময়ে মাঠে শৃঙ্খলাভঙ্গ, কঠোর ফাউল এবং উত্তেজনাপূর্ণ ঘটনার কারণে এই রেকর্ড গড়েছে।

ব্রাজিলের এই রেকর্ডের অন্যতম বড় উদাহরণ ১৯৫৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ফুটবল ইতিহাসে ম্যাচটি ‘ব্যাটল অব বার্ন’ নামে পরিচিত। সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত সেই ম্যাচে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ, মারামারি এবং অসংখ্য ফাউলের ঘটনা ঘটে। ম্যাচ চলাকালে ব্রাজিলের নিলটন সান্তোস ও হুমবার্তো তোজ্জি লাল কার্ড দেখেন।

ম্যাচে ৪-২ গোলে পরাজয়ের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ব্রাজিলের কয়েকজন খেলোয়াড় প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে হামলায় জড়িয়ে পড়েন। সে ঘটনার কারণে ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেণ্টিনা। আলবিসেলেস্তেরা পেয়েছে ১০টি লাল কার্ড। তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে এবং ক্যামেরুন দুই দলই পেয়েছে ৯টি করে লাল কার্ড।

অন্যদিকে হলুদ কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৯৩০ থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত দলটি মোট ১২৩টি হলুদ কার্ড দেখেছে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির হলুদ কার্ড সংখ্যা ১২১। ১১৪টি হলুদ কার্ড নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

তবে লাল ও হলুদ কার্ড মিলিয়ে মোট শাস্তির হিসাব করলে সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে তাদের মোট কার্ড সংখ্যা ১৩৩টি। অন্যদিকে ব্রাজিলের মোট কার্ড ১২৫টি।

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

বিশ্বকাপের সবচেয়ে সফল দলগুলোর মধ্যে থাকলেও শৃঙ্খলাজনিত এই পরিসংখ্যান ব্রাজিলের ফুটবল ইতিহাসের একটি কম আলোচিত অধ্যায় হিসেবেই রয়ে গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ব্রাজিল
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জুন 10, 2026
জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

জুন 10, 2026
France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

জুন 10, 2026
Latest News
সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

বিশ্বকাপ

বিশ্বকাপে ফ্রিতে কন .ডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

নাইটক্লাব

ফের প্রোটোকল ভেঙে নাইটক্লাবে ঝামেলা, দল থেকে বাদ স্টোকস-অ্যাটকিসন

Worldcup

ঘরে বসেই উপভোগ করুন বিশ্বকাপের উত্তেজনা, দেখবেন দেশীয় যে চ্যানেলে

মেসি

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি, নতুন ইতিহাস আর্জেন্টিনার জার্সিতে

মুশফিক

আইসিসি মে মাসের সেরা ক্রিকেটার তালিকায় মুশফিক ও তাইজুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa