Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ সোমবার সকাল ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। আজ বাদ আছর জেলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরের শেরপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

ডিএমপি’র সব থানায় চালু হবে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.