Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: ভোটের মাঠ ছাড়া নিয়ে যা বললেন তিন আ. লীগ নেতা
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: ভোটের মাঠ ছাড়া নিয়ে যা বললেন তিন আ. লীগ নেতা

By Sibbir OsmanJanuary 15, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির সাবেক নেতা উকিল আবদুস সাত্তার ভূঞার জন্য উপনির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন।

শনিবার সকালে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থিতা প্রত্যাহার করা তিনজন হলেন— জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম। ফলে আনুষ্ঠানিকভাবেই ভোটের মাঠ ছাড়লেন ক্ষমতাসীন দলের এই তিন নেতা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী হওয়া দলের তিন নেতাকে বসিয়ে দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয় দলের শীর্ষ পর্যায় থেকে।

জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র বলেছে, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে উকিল আবদুস সাত্তারকে জয়লাভ করাতে দলে অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়েছে।’

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা পেয়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা শুক্রবার এই তিনজনকে নিয়ে বৈঠকে বসেন। আওয়ামী লীগের কেউ প্রার্থী থাকতে পারবেন না— এই বার্তা দেওয়া হয় তাদের। এই তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য শেষ দিন রোববার পর্যন্ত সময় চাইলে তাতেও সায় দেননি জেলার নেতারা। শনিবারের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারা দেশে বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগ করার পর শূন্য হওয়া আসনে ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

Advertisement

উকিল আবদুস সাত্তার ২০১৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচিত হন। তখন আওয়ামী লীগ মহাজোটের শরিক জাতীয় পার্টিকে (জাপা) আসনটি ছেড়ে দেয়। তখন জাতীয় পার্টি প্রার্থী করে তাদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে।

এর আগের দুটি নির্বাচনে এই আসনে জোটের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন রেজাউলের শ্বশুর জিয়াউল হক মৃধা। ২০১৮ সালের নির্বাচনে জিয়াউল হক মৃধা স্বতন্ত্র প্রার্থী হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ কাউকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হন দলটির নেতা মো. মঈন উদ্দিন। তিনি আবদুস সাত্তারের কাছে ৮ হাজার ভোটে হেরে যান। জিয়াউল হক মৃধা হন তৃতীয়। এবার উপনির্বাচনেও মঈন উদ্দিনের মতো জিয়াউল হক মৃধাও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অবশ্য দলীয় চাপে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা প্রকাশ্যে বলছেন না ওই তিন স্বতন্ত্র প্রার্থী। তবে মো. মঈন উদ্দিন বলেন, ‘আমাদের নির্বাচনি এলাকা দুই উপজেলা সরাইল ও আশুগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। উপনির্বাচনের পর স্বল্প সময়ে কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব নয়। আগামী নির্বাচনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি।’

মাহবুবুল বারী চৌধুরী বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। তাই স্বল্প সময়ের জন্য ভাঙা নির্বাচন করতে চাইছি না। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি।’

এ বিষয়ে শাহজাহান আলম বলেন, ‘নির্বাচন নিয়ে আমার আশা ছিল, প্রত্যাহারের সময়ের মধ্যে দল কোনো সিদ্ধান্ত দেবে। কিন্তু দলীয় প্রার্থী রাখার সিদ্ধান্ত না আসায় প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শহরের হালদারপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের তিন স্বতন্ত্র প্রার্থীকে ডাকা হয়। এ সময় জেলা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক আল মামুন সরকার ঘণ্টাখানেক বৈঠক করে তিন স্বতন্ত্র প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলেন। এটি দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়ে দেওয়া হয়।

তবে উবায়দুল মোকতাদির চৌধুরী স্বতন্ত্র তিন প্রার্থীকে নিয়ে বৈঠক করার কথা অস্বীকার করেন।

তবে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া তিনজনের ঘনিষ্ঠ সূত্র বলছে, জেলা আওয়ামী লীগ ও সরকারের বার্তা পেয়ে তিন প্রার্থী নিজেদের মতো করে ঢাকায় বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু কোনো সবুজ সংকেত পাননি, বরং সব পর্যায় থেকেই শনিবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশনা পান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের বার্তা খুব কঠোর।

আ. লীগ সব সময় জাতির কাছে দেয়া নির্বাচনী অঙ্গীকার পূরণ করে: প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa