জুমবাংলা ডেস্ক: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। খবর ইউএনবি’র।

Advertisement

উপজেলার মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের ধাতুর পহেলা, আদমপুর, নুনাসার, বচিয়ারা, কুসুমবাড়ি, তুলাবাড়ি, রাজেন্দ্রপুর, ইটনা, আইড়ল ও নতুনপাড়া গ্রামের কৃষিজমিসহ অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ও সহকারী কমিশনার (ভূমি) মো. একেএম শরীফুল হক ক্ষতিগ্রস্ত বাঁধ ও এলাকা পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে দুর্যোগ ব্যবস্থাপানা কমিটির সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইউএনও তাহমিনা বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে উপজেলার ১৫টি গ্রামে পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। আমরা সতর্ক আছি। প্রয়োজন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.