Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বড় রকমের আর্থিক ক্ষতি মুখে ইংল্যান্ডের!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বড় রকমের আর্থিক ক্ষতি মুখে ইংল্যান্ডের!

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 17, 20202 Mins Read

বড় রকমের আর্থিক ক্ষতি মুখে ইংল্যান্ডের!

স্পোর্টস ডেস্ক : নিয়ম ভঙ্গ করায় ম্যানচেষ্টার টেস্টে খেলতে পারছেন না জফরা আর্চার। করোনার এমন পরিস্থিতিতে আর্চারের জৈব সুরক্ষা নিয়ম ভঙ্গ করাটা অনেক বড় আর্থিক ক্ষতি বয়ে আনতে পারতো বলে মনে করছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস।

করোনার প্রকোপের মধ্যে সিরিজ আয়োজন করতে ইতোমধ্যেই অনেক খরচ হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। কোনও কারণে আর্চার যদি করোনা সংক্রমিত হন এবং তাঁর মাধ্যমে যদি অন্য কোনও ক্রিকেটার ক্ষতিগ্রস্ত হয় তাহলে বড় রকমের ক্ষতির মুখে পড়তে পারতো ইসিবি- আশঙ্কা করছেন জাইলস।

সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এখানে অনেক বিপদ হতে পারতো। তার ছোটো একটি কাজের জন্য আমরা দশ মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হতে পারতাম। আমার মনে হয় জফরা এভাবে একটুও ভাবেনি।

Advertisement

আমরা ক্রিকেটারদের কাছে কী চাই সেটা আগেই পরিষ্কার করেছি, যদিও সে এই ব্যাপারে কিছু বুঝতে পেরেছে- মনে হয় না।’

মূলত হোটেল রুম থেকে বের হয়ে নিজের বাড়িতে ঘুরে আসায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা আগে বাদ দেয়া হয়েছে আর্চারকে।

গুরুত্বপূর্ণ একটি নিয়ম ভঙ্গ করলেও আর্চারের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখছেন জাইলস। এই মুহূর্তে পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকা আর্চারও বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষমা চেয়েছেন।

জাইলস বলেন, ‘আমরা সবাই ভুল করে থাকি। জফরা এই বিষয়টি থেকে শিখবে বলে আশা করি। আমরা তাঁকে এই ব্যাপারে সাহায্য করব। আমার মনে হয় একটি ঘটনার পর বিশ্বাস জন্মানো বা বিশ্বাস হারানোর ব্যাপারটি আসে না।

জফরা বেশ কিছুদিন ধরেই দলে আছে। আমার সঙ্গে এবারই প্রথম তার সংঘর্ষ হয়েছে। সে দারুণ পরিশ্রমী এবং বিনয়ী। এবারই প্রথম সে বড় কোনও ভুল করল।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa