Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভবনের নকশা অনুমোদনে সীমাহীন ভোগান্তিতে নগরবাসী
জাতীয়

ভবনের নকশা অনুমোদনে সীমাহীন ভোগান্তিতে নগরবাসী

By Bhuiyan Md TomalAugust 19, 2023Updated:August 19, 20234 Mins Read

ভবনের নকশা অনুমোদনে সীমাহীন ভোগান্তিতে নগরবাসী

Advertisement
জুমবাংলা ডেস্ক :  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন নিয়মের পর ভবনের নকশার অনুমোদনে সীমাহীন যন্ত্রণায় পড়েছেন সেবাপ্রার্থীরা। রাজধানীতে প্রতিবছর কমবেশি ১০ হাজার ভবনের নকশার অনুমোদন দেয় রাজউক। নতুন নিয়মে চার হাজার ভবনের অনুমোদনের দায়িত্ব দুটি বিশেষ কমিটির। আর ছয় হাজার ভবনের অনুমোদন দিচ্ছে ২৪টি সাধারণ কমিটি। গত ২৮ মে ভবনের নকশা অনুমোদনবিষয়ক এই ২৬টি বিসি (বিল্ডিং কনস্ট্রাকশন) কমিটি গঠন করে রাজউক।

অমিতোষ পালরে করাসমকালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, দুটি বিশেষ কমিটি আটতলা ও তার ওপরের ভবনগুলোর নকশার অনুমোদন দেবে। সাততলা ও তার নিচের ভবনের নকশার  অনুমোদন দেবে বাকি ২৪টি কমিটি। বোর্ড সদস্য (পরিকল্পনা) ও বোর্ড সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ)– এ দু’জনকে প্রধান করে বিশেষ দুটি কমিটির প্রতিটিতে সদস্য রাখা হয়েছে সাতজনকে। অন্যদিকে বাকি ২৪টি কমিটির প্রতিটিতে পাঁচজন সদস্য রাখা হয়েছে। একজন আঞ্চলিক পরিচালককে প্রতি কমিটির প্রধান করা হয়েছে।

রাজউকের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, এ বছরের কর্মদিবস ২৩৯ দিন। এর বাইরে বিশেষ প্রয়োজনে সরকার বা প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দু-চার দিন ছুটি থাকে। এই হিসাবে প্রতিদিন ১৭টি করে নকশা অনুমোদন করতে হবে ওই বিশেষ দুই কমিটিকে। তারা অনেক ক্ষেত্রে এক মাসেও ১৭ নকশার অনুমোদন দিতে পারেনি। ফলে বহুতল ভবনের নকশার আবেদনকারীদের আবেদনপত্র মাসের পর মাস ঝুলে থেকেছে। নতুন নিয়মের কারণে এই ঝুলে থাকার সময় আরও বেড়ে যাবে।

রাজউকের একটি অঞ্চলের পরিচালক নাম প্রকাশ না করে বলেন, বিশেষ কমিটির কর্মকর্তারা সব সময় সভা-সেমিনারে ব্যস্ত থাকেন। এ কারণে সময় আরও বেশি লাগবে। এবার আটতলা ভবনের নকশার অনুমোদনও বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে আটতলা পর্যন্ত সাধারণ কমিটির এখতিয়ারে ছিল।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি কামাল মাহমুদ বলেন, যারা এ নিয়ম করেছেন, তারা কেউ কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তি নন। নন-টেকনিক্যাল বোর্ড সদস্য ও পরিচালকদের ভুল চিন্তার কারণে টেকনিক্যাল কর্মকর্তাদের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, বিশেষ কমিটিতে উপস্থাপন করা নথিগুলোতে একজন সদস্য আপত্তি দিলে সেগুলো এক-দুই বছরেও আর আলোর মুখ দেখে না। এসব কমিটিতে টেকনিক্যাল পারসন থাকলে এ সমস্যা হতো না। বিশেষ কমিটিগুলো যেহেতু বড় বড় ভবনের অনুমোদন দেয়, তাই সেখানে অনুমোদনের উৎকোচও বেশি থাকে। সেই ভাগ তারা অন্য কাউকে দিতে চান না। এ জন্য আটতলা ভবনের নকশাও বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজউক সূত্র জানায়, তিন বছর পরপর বিসি কমিটি পুনর্গঠনের ধারাবাহিকতায় এবারও কমিটি গঠন করা হয়েছে। রাজউকের পরিচালক (পরিকল্পনা) শামসুল হক ছিলেন এই কমিটি প্রণয়নের মূল দায়িত্বে।

শামসুল হক বলেন, আগেও এভাবেই কমিটি হয়েছে। ড্যাপে এখন বহুতল ভবনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন সাততলার ওপরের ভবনগুলোর আবেদন কমবে। এ জন্য তাদের ওপর চাপ পড়বে না।

জানা গেছে, রাজউক থেকে এই কমিটির প্রস্তাব পাঠানোর পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেটার হুবহু অনুমোদন দিয়ে দেয়। অনুমোদন দেওয়ার দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব (প্রশাসন-১) মোঃ অলিউল্লাহ বলেন, এখানে রাজউক যেভাবে পাঠিয়েছিল, সেভাবেই মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এখন মনে হচ্ছে, একটা ভারসাম্য থাকা প্রয়োজন ছিল।

রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, আগে বহুতল ভবনের নকশার আবেদন বেশি পড়ত। তবে নতুন ড্যাপে বহুতল ভবনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে এখন সাততলার ওপরের ভবনের নকশার আবেদন কম পড়ছে। ফলে সমস্যা হওয়ার কথা না।

অবশ্য রাজউকে খোঁজ নিয়ে জানা গেছে, ড্যাপে বহুতল ভবনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হলেও আবেদন কমেনি। বরং আগের চেয়ে বহুতল ভবনের আবেদনই বেশি জমা পড়ছে। কেউ আর এখন কম উচ্চতার ভবন তৈরি করতে চাইছে না বলে জানান রাজউকের এক কর্মকর্তা।

নকশার আবেদনকারীরা জানান, এতদিন শুধু ভবনের আর্কিটেকচারাল প্ল্যান জমা দিয়ে নকশার আবেদন করা যেত। রাজধানীতে কয়েকটি অগ্নিদুর্ঘটনার পর গত ১ জুন থেকে ভবনের স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, মেকানিক্যাল ডিজাইন ও প্লাম্বিং ডিজাইন জমা দেওয়ার নিয়ম চালু করে রাজউক। এত সব নকশা যাচাই-বাছাই করতে বিশেষ কমিটিকে আরও অনেক সময় ব্যয় করতে হবে। তারা কখনোই এত সময় পাবে না। কোনো রকম চোখ বুলিয়ে নকশার অনুমোদন দিতে হবে। এ জন্য আবেদনকারীদের ভোগান্তি আরও বাড়বে। একই অবস্থা হবে সাধারণ কমিটিগুলোর ক্ষেত্রেও।

এ ব্যাপারে রিহ্যাব সহসভাপতি কামাল মাহমুদ বলেন, এসব করে আসলে জনগণের ভোগান্তি বাড়ানো হয়েছে। ৪৫ দিনের মধ্যে নকশার অনুমোদন দেওয়ার কথা বললেও এখন সেটা একেবারেই অসম্ভব। এমনিতেই রাজউকে গেলে যন্ত্রণার শেষ নেই। এ নিয়ম এখন নগরবাসীকে আরও বিপদে ফেলবে।

পাগলা মসজিদে এবার মিললো ২৩ বস্তা টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa