স্পিকার

Advertisement
জুমবাংলা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় কূটনীতি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

স্পিকারের সাথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা’র সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

আজ রবিবার বেলগ্রেডে ১৪১তম ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এর ভেন্যু সাভা সেন্টারে দু’দেশের স্পিকারের এ সাক্ষাৎ হয়। খবর বাসসের।

সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য,বাংলাদেশের উন্নয়ন ও মুজিববর্ষ উদযাপন বিষয়ে আলোচনা করেন।

এ সময় শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের অনন্য উচ্চতায়। সকল সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান এখন সুদৃঢ়।

তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদান অনস্বীকার্য।বাংলাদেশের ঊষালগ্ন থেকে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশও আইপিইউ বা সিপিএ’র যেকোন পর্যায়ে ভারতের পাশে থেকে সহযোগিতা করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ২০২০ সালের ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানিকতার মাধ্যমে “মুজিববর্ষ” পালন করবে। এ সময় তিনি ভারতের স্পিকারকে মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সংসদীয় চর্চায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে তরুণ ও নারী এমপিদের অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি পেলে দু’দেশে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ মুজিববর্ষ উদযাপন করতে যাচ্ছে জেনে তিনি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। মুজিববর্ষ পালন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানে যোগদান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মোঃ হাবিবে মিল্লাত এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আবদুস সালাম মূর্শেদী এমপি, পীর ফজলুর রহমান এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি, শবনম জাহান এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.