
ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেলপারকে মারধর করছে এক যুবক। এ সময় তিনি বলছেন— আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক। এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময়জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন সেই যুবক।
তবে আজ রাতে ওই বাসের হেলপার ও চালকের কাছে ক্ষমা চেয়েছে ওই শিক্ষার্থী। একটি ভিডিওতে দেখা যায় ওই শিক্ষার্থী বলছেন, আমি রাগের মাথায় সব কইরা ফেলাইছি। আমি অনেক ভীত সন্তুষ্ট আমি কাল রাত হতে ঘুমাতে পারছি না খাইতে পারছি না। আমার শরীর কাঁপতেছে। আমি বিভিন্ন জায়গা থেকে থ্রেট পাইতেছি। আমার সাথে কোন রাজনৈতিক পরিচয় নেই৷ আমি আপনাদের সাথে রাফ বিহাব করে ফেলছি। আমি ভয়ে একটা পরিচয় দিয়ে ফেলছি। আমারে মাফ করে দেন।
এ সময় সেই বাসের হেলপার বলেন, সে একটা ভুল করে ফেলছে এখন সে তার ভুল বুঝতে পারছে তাই তাকে মাফ করে দিছি। আমরা যেহেতু পড়ালেখা করতে পারি নি তাই সে যেন পড়ালেখা করে বড় কিছু করতে পারে তাই তারে মাফ করে দিছি।
জানা যায়, হেলপারকে মারধর করা এ যুবকের নাম তৌসিফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বক নামে কখনোই কোন পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



