Advertisement

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্টের টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শুরুতেই নিউ জিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়েছে। অল্প রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বসেছে অতিথি দল। তাদের রীতিমতো চেপে ধরেছে কিউই বোলাররা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন প্রথম সেশনে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শুরুতে আরও দুই উইকেট হারায় ভারত। দলীয় ১০১ রানে পাঁচ উইকেট নেই তাদের!

ভারতের ইনিংসে প্রথম আঘাতটি হানেন টিম সাউধি। তার হাফ ভলি ঘরানার আউট সুইঙ্গার বলটি খেলতে গিয়ে বোল্ড হন ওপেনার পৃথ্বীব শ (১৬)। দলীয় ৩৫ রানে অভিষিক্ত জেমিয়েসনের বলে উইকেটকিপার ওয়াটলিংটনের গ্লাভসবন্দি হন তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা (১১)।

দুই রানের বেশি করতে পারেননি বিরাট কোহলি। জেমিয়েসনের বলে স্লিপে রস টেইলরকে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। তাতে অতিথি দলের রান দাঁড়ায় ৩ উইকেটে ৪০।

দলীয় স্কোরে আর ৪৪ রান জমা পড়তেই চতুর্থ উইকেট হারায় ভারত। থিতু হয়ে ফিরেছেন অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৩৪)। ডানহাতি এই ব্যাটসম্যানকে লঙ লেগে জেমিয়েসনের ক্যাপে পরিণত করেন চোট কাটিয়ে ফেরা পেসার ট্রেন্ট বোল্ট।

দলীয় রান তিন অঙ্ক পেরুতেই পঞ্চম উইকেটটি হারায় ভারত। এবার জেমিয়েসনের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ছয় নম্বরে নামা হানুমা বিহারি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.