
ব্যাট করতে নেমে উইন্ডিজের শুরুটা ভালো হয় নি। মাত্র দুই রানে ফিরে যান ওপেনার সিমন্স। এরপর দলকে পথ দেখান লুইস ও কিং। মাত্র ১৭ বলে ৪০ রান করেন লুইস, প্রথম নয় ওভারেই ৯০ রান তুলে ফেলে ক্যারিবীয়রা। এরপর হেটমায়ারের ধীরস্থির ফিফটি এবং পোলার্ড ও হোল্ডারের ঝড়ে ২০০ পেরিয়ে যায় উইন্ডিজ।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় দল। পোলার্ডদের ঘরের মাঠে গিয়ে জিতে এসেছে ভারত। সেই হার থেকে শিক্ষা নিয়ে কোহলিদের বিরুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। রান তাড়া করতেই দক্ষ ভারত। সেই কারণেই টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠানো হয়েছে বলে জানান কোহলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



