Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

By Mohammad Al Aminমার্চ 27, 2021Updated:মার্চ 27, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে ৩৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই। আর এই জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে ইংলিশরা।

শুক্রবার (২৬ মার্চ) পুনেতে লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি আর বিরাট কোহলি ও রিশাভ পান্তের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়েছিল ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো ছিল না স্বাগতিকদের। ৩৭ রানের মধ্যে দুই ওপেনার শিখর ধাওয়ান (৪) আর রোহিত শর্মাকে (২৫) তুলে নেয় ইংল্যান্ড। কিন্তু শুরুর এই চাপ তারা ধরে রাখতে পারেনি কোহলি, রাহুল, পান্তদের দুর্দান্ত ব্যাটিংয়ে।

তৃতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন কোহলি আর রাহুল। ৭৯ বলে ৬৬ রান করে কোহলি আদিল রশিদের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর রাহুল আরেকটি শতরানের (১১৩) জুটি গড়েন পান্তকে নিয়ে।

এরই মধ্যে রাহুল তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। ১১৪ বলে ৭ চার আর ২ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে পান্ত রীতিমত তাণ্ডব চালিয়ে দলকে তিনশো পার করিয়েছেন।

৪০ বলে ৩ চার আর ৭ ছক্কায় পান্ত খেলেন ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস। এরপর ১৬ বলে ১ বাউন্ডারি আর ৪ ছক্কায় হার্দিক পান্ডিয়া ৩৫ রান করে ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান রিস টপলে আর টম কুরান।

ভারতের ছুড়ে দেয়া ৩৩৭ রানের লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে ৩৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই। এই রান তাড়ার কারিগর অতিমানবীয় ব্যাটিং করা দুইজন- জনি বেয়ারস্টো আর বেন স্টোকস। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতাও এনেছে ইংলিশরা।

ওপেনিং জুটিতেই ভালো একটা সূচনা পেয়েছিল ইংল্যান্ড। ধীরগতিতে শুরু করলেও উইকেটে থিতু হয়েই মারতে শুরু করেন বেয়ারস্টো আর জেসন রয়।

১৭তম ওভারে অবশ্য দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন জেসন রয়। ৫২ বলে ৫৫ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে বেয়ারস্টো সঙ্গী হিসেবে পান বেন স্টোকসকে। আর এই যুগল মিলেই ভারতীয় বোলারদের বেদম পেটাতে থাকেন। বেয়ারস্টো সেঞ্চুরি তুলে নেন ৯৫ বলে।

অন্যদিকে ভারতের পেসার ভুবনেশ্বরকে পুল খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ আউট হন স্টোকস, ১ রানের জন্য মিস করেন নিজের ব্যক্তিগত সেঞ্চুরি। প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে ৫২ বল থেকে ৯৯ রান করেন স্টোকস!

স্টোকস ব্যক্তিগত হতাশায় ডুবলেও ইংল্যান্ড ততক্ষণে জয়ের রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল ভালোভাবেই। ৮৮ বলে দলের তখন দরকার মাত্র ৫২ রান। এর মধ্যে ৩৭তম ওভারে সেঞ্চুরিয়ান বেয়ারস্টো (১১২ বলে ১১ চার আর ৭ ছক্কায় ১২৪) আর জস বাটলারকে (০) ফিরিয়ে ভারতকে কিছুটা আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন প্রসিধ কৃষ্ণা।

কিন্তু ভারতের স্বপ্নকে আর মাথায় চড়ে বসতে দেননি লিয়াম লিভিংস্টোন আর ডেভিড মালান। ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা। লিভিংস্টোন ২১ বলে ২৭ আর মালান ২৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 9, 2026
ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জুন 9, 2026
সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

জুন 9, 2026
Latest News
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

টুর্নামেন্ট

শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে না পেরে টুর্নামেন্ট ছাড়ল বাংলাদেশ

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

স্বস্তির খবর

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa