Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সরকারের পদত্যাগের এক দফা দাবির অসহযোগ আন্দোলনের মধ্যে বাংলাদেশ ভ্রমণ না করার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, “সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ না করার জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।

“সব ভারতীয় নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, চলাফেরা নিয়ন্ত্রণ এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনের জরুরি নম্বরগুলোতে যোগাযোগ থাকতে বলা হচ্ছে।”

জরুরি নম্বরগুলো হচ্ছে-

+8801958383679

+8801958383680

+8801937400591

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন সরকারবিরোধী আন্দোলনের রূপ পেয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের প্রথম দিন দেশজুড়ে ব্যাপক সহিংসতায় মৃত্য হয়েছে প্রায় একশ মানুষে।

এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের কারফিউ জরি করা হয়েছে। সরকারের নির্বাহী আদেশে সব অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়েছে তিন দিনের জন্য।

ভারতীয় ভিসা কেন্দ্র আজ বন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.