Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ভারতের ঋণে চট্টগ্রামে এলইডি বাতি বসানোর কাজের অনুমতি মিলছে না
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

ভারতের ঋণে চট্টগ্রামে এলইডি বাতি বসানোর কাজের অনুমতি মিলছে না

By Saiful Islamঅক্টোবর 29, 20242 Mins Read

আবদুল্লাহ রাকীব : নগরীর ৪১টি ওয়ার্ডের ৪৬৬ দশমিক ৭৪ কিলোমিটার সড়কে ২০ হাজার ৬০০ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি বসানোর জন্য চুক্তি হয়। চলতি বছরের জুলাইয়ে ভারতীয় প্রতিষ্ঠান শাপার্জি পালানজি অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৬০ কোটি ৮৯ লাখ টাকার এই প্রকল্পের ৮২ শতাংশ অর্থ ঋণ দিচ্ছে ভারত। কিন্তু এর মধ্যে সরকার পতনকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয় দেশে। বর্তমান পরিস্থিতিতে কার্যাদেশ পেলেও কাজ শুরু করতে পারছে না ভারতীয় প্রতিষ্ঠান। সব প্রস্তুতি শেষ করলেও, কর্পোরেশনের কাছ থেকে কাজ শুরু করার অনুমতি মিলছে না।

Advertisement

শাপার্জি পালানজি অ্যান্ড কোম্পানির স্থানীয় প্রতিনিধি মাহবুব হোসাইন বলেন, ‘আমরা কাজ শুরু করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছি। সিটি কর্পোরেশনেকে গত সপ্তাহেও আমরা চিঠি দিয়েছি, যাতে কাজ শুরু করার অনুমতিপত্র দেয়। দেড় মিলিয়ন ডলারের জামানত আটকে আছে, কিন্তু আমরা কাজ শুরু করতে পারছি না। বিনিয়োগ ও যথা সময়ে কাজ শুরু নিয়ে শঙ্কা আমাদের।’

আলোকায়ন খাতে টাকার অঙ্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প এটি। তবে আলোচিত এ প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে, তা নিয়ে ধারণা নেই সিটি কর্পোরেশনেরও।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম বলেন, ‘ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় এই প্রকল্পে ঋণ নেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে কবে নাগাদ কাজ শুরু হবে, তা আমরাও বলতে পারছি না। সরকারের অনুমতি ছাড়া তা সম্ভব নয়।’

এদিকে, প্রকল্প বিলম্বিত হলে ঋণের বোঝা বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ভবিষ্যতে ঋণ নিয়ে প্রকল্প গ্রহণে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তাঁরা।

নগর পরিকল্পনাবিদ মো. শাহ জালাল মিশুক বলেন, ‘ঋণ নিয়ে এসব প্রকল্প নেওয়ার আগে অগ্রাধিকার ঠিক করা উচিত যে, তা নগরবাসীর কতটা উপকারে আসছে। অন্যথায় এসব ঋণ নগরবাসীর জন্য বিষফোড়া হবে।’ সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

জুন 15, 2026
Latest News
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa