Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারতের চেন্নাইয়ে পাসিং আউট প্যারেড পরিদর্শন করলেন সেনাপ্রধান
জাতীয়

ভারতের চেন্নাইয়ে পাসিং আউট প্যারেড পরিদর্শন করলেন সেনাপ্রধান

By Hasan MajorApril 29, 2023Updated:April 29, 20232 Mins Read

ভারতের চেন্নাইয়ে পাসিং আউট প্যারেড পরিদর্শন করলেন সেনাপ্রধান

Advertisement
জুমবাংলা ডেস্ক: ভারত সফরের ৩য় দিনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ (২৯ এপ্রিল) ভারতের চেন্নাই এ অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেছেন।

প্যারেড পরিদর্শন শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরবর্তীতে তিনি প্রধান অতিথির সম্মানে আয়োজিত ডিনারে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন পদবীর সামরিক ও অসামরিক কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভারত সফরের প্রথম দিনে (২৭ এপ্রিল) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় যুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেনারেল শফিউদ্দিন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এর সাথে সাক্ষাৎ করেন।

ভারতের চেন্নাইয়ে পাসিং আউট প্যারেড পরিদর্শন করলেন সেনাপ্রধানসাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী পারস্পরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতের পূর্বে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ভারতীয় সশস্ত্র বাহিনীর পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে জেনারেল শফিউদ্দিন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, প্রতিরক্ষা সচিব এবং পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন (ডিডিপি) ও আর্মি ডিজাইন ব্যুরো কর্তৃক ভারতীয় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ইকো-সিস্টেম সম্পর্কে তাঁকে ব্রিফিং প্রদান করা হয়।

এছাড়াও সফরকালে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণ সহযোগিতার জন্য সেন্টার ফর ইউনাইটেড নেশনস পিসকিপিং (সিইউএনপিকে), ভারত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট)-এর মধ্যে একটি ‘বাস্তবায়ন ব্যবস্থা’ স্বাক্ষরিত হয়।

সফরের দ্বিতীয় দিনে (২৮ এপ্রিল) ভারতের চেন্নাই এ অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত ব্যান্ড সিমফনি উপভোগ এবং নৈশভোজে অংশগ্রহণ করেন।

ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বুধবার (২৬ এপ্রিল) ভারত গমন করেন সেনাপ্রধান। সফর শেষে তিনি আগামীকাল (৩০ এপ্রিল) ভারত থেকে দেশে ফিরবেন।-আইএসপিআর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa