Advertisement

স্পোর্টস ডেস্ক : আগামী ২৯ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাধারণ সভা। সেখানে আইসিসির সদস্যভুক্ত সব বোর্ডের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে একইদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দ্বাদশ আসর শুরু হবে। তাই আইসিসির বৈঠকটি পিছিয়ে দেয়ার প্রস্তাব করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে বিসিসিআইয়ের প্রস্তাবকে সরাসরি না করে দিয়েছে আইসিসি। তারা জানায়, পূর্ব নির্ধারিত সভার দিনক্ষণ পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া আইসিসির সবকিছুই আগে থেকে নির্ধারিত করা থাকে। সে অনুযায়ী সংস্থাটির চলতি বছরের বার্ষিক সভা আগামী ১৭-১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, সভাটি পেছানোর জন্য অফিসিয়ালভাবে আইসিসিকে প্রস্তাব দেয়া হয়। তবে তারা প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছে। গত বছরের আগস্টে বৈঠকটির কথা সবাইকে জানিয়ে দিয়েছিল আইসিসি। তাদের সবকিছু পূর্ব নির্ধারিত থাকায় বিসিসিআইয়ের প্রস্তাব আমলে নেয়নি।

জানা যায়, ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের। আবার আইসিসির সভাতেও তাদের থাকতে হবে। তাই একইদিনে দুটি ইভেন্ট থাকায় নির্ধারিত দিনে আইপিএল শুরু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.