
আর ‘ফোটোশপড’ করা ছবিতে স্মৃতির চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। তা ছাড়া তাঁকে একটু ফর্সাও করা হয়েছে। তাঁর ‘সৌন্দর্য বৃদ্ধির’ এই প্রচেষ্টাকেই তীব্র আক্রমণ করেছেন নেটিজেনরা।

যিনি প্রথম এই বিষয়কে তুলে ধরেছেন সেই চেতনা টুইট করে লিখেছেন, ‘লোকজন লিখছেন যে স্মৃতি তো এমনিতেও সুন্দর। আর সেখানেই আপত্তি। কারণ, এই বোকা বোকা ফোটোশপড ছবি যে কারণে করা, সেটাকেই তুলে ধরা হচ্ছে এই মন্তব্যে।
বিউটি— এই শব্দটার উপর জোর দেওয়া হচ্ছে বলেই তা সমস্যার।’ কেউ কেউ লিখেছেন, ‘ এ বার কি বিরাট কোহালি আর মহেন্দ্র সিংহ ধোনির ছবিতেও মেকআপ করা হবে?’
যিনি প্রথম এই বিষয়কে তুলে ধরেছেন সেই চেতনা লিখেছেন, ‘লোকজন লিখছেন যে স্মৃতি তো এমনিতেও সুন্দর। আর সেখানেই আপত্তি। কারণ এই বোকা বোকা ফোটোশপড ছবি যে কারণে করা, সেটাকেই তুলে ধরা হচ্ছে এই মন্তব্যে। ‘সৌন্দর্য’ শব্দটার উপর জোর দেওয়া হচ্ছে বলেই তা সমস্যার।’ কেউ কেউ লিখেছেন, ‘এবার কি বিরাট কোহালি আর মহেন্দ্র সিংহ ধোনির ছবিতেও মেকআপ করা হবে?’ এরকম হীন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সচেতন ক্রিকেটপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



