
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমাদের সাবধান থাকতে হবে। ভারতের মতো যদি আমাদের অবস্থা হয় তাহলে বাঁচার পথ নাই। কারণ আমাদের ওই চিকিৎসার সরঞ্জাম নাই। সেই কারণে আমরা যতদিন আছি ততদিন স্বাস্থ্য সচেতন থাকব।
রোববার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে ৪২ জন গ্রামপুলিশের মধ্যে পোশাক ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, একটা নয় দুইটা ডিসট্রিক্ট মিলিয়ে যে টাকা পায় তার চেয়েও বেশি টাকা শুধুমাত্র আমার ফতুল্লা উপজেলার জন্য আনতে পেরেছি। প্রায় ১৭৬ কোটি টাকার কাজ এলজিআরডিতে হবে। রাস্তাঘাট ড্রেন হয়ে যাবে। এরপর আমার মনে হয় আর কোনো কাজ বাকি থাকবে না। এখন একটা আশা আছে সবাইকে নিয়ে নারায়ণগঞ্জে একটা মেডিকেল কলেজ ও একটা হার্ট ইনস্টিটিউট যদি করতে পারি।
অনুষ্ঠানের শুরুতেই গ্রামপুলিশদের ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত অর্থ থেকে ৪২ জনের প্রত্যেককেই ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে উপজেলা পরিষদের সব কর্মচারীদের ঈদ উপহার দেবেন বলেও ঘোষণা দিয়েছেন শামীম ওসমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


