জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে নির্বাচনের আলাপ হয়েই গেছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী– তারা আলাপ করে ফেলেছেন।

ভারতের সঙ্গে নির্বাচনের আলাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

গতকাল সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানিজ বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা। ভারত চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি ও প্রক্রিয়া আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।

আগামী ২৩ নভেম্বর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের।

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, এটি একটি রুটিন বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই সেখানে আলোচনা হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ হবে না। এ নিয়ে আলাপ তো হয়েই গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠকের বিষয়ে তিনি বলেন, তারা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি ভেরি স্ট্রং প্রসেসের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন জাপান গিয়েছিলেন তখন জাপানিজ বিনিয়োগকারীরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা তখন জানান, জাপানের অনেক কোম্পানি আছে মিয়ানমারে। সেগুলো বাংলাদেশে আনতে চান তারা। ইতিমধ্যে তারা কয়েকটি জায়গা সিলেক্টও করেছেন। এখানে প্রায় ৫ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ খাত, বন্দর ও পর্যটন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় ৩১টি কোম্পানি এখানে আছে। আমরা এটিকে স্বাগতম জানাই। আমরা তাদেরকে বলেছি, এ মুহূর্তে একটু ব্যস্ততায় আছি। আপনারা নির্বাচনের পরে আসেন। তারা নির্বাচনের পরে আসবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.