Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ভারতে গিয়ে ৩ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, এমপি আনারের খোঁজে পরিবার
জাতীয় স্লাইডার

ভারতে গিয়ে ৩ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, এমপি আনারের খোঁজে পরিবার

By Hasan MajorMay 19, 20242 Mins Read

ভারতে গিয়ে ৩ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, এমপি আনারের খোঁজে পরিবার

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সাথে গত ৩ দিন ধরে তার পরিবারের সদস্যদের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পর তার সাথে আর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেন না। এ নিয়ে উদ্বিগ্ন রয়েছে তার পরিবারের সদস্যরা।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার তার সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে।

সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছেন বলে তিনি জানান।

এ বিষয়ে রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শরণাপন্ন হয়েছেন উল্লেখ করে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেন, ‘আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজ হওয়ার ঘটনাটি ডিবিকে অবহিত করেছি।’

এমপি আনারের বোন তাসলিমা খাতুন বলেন, যে যাই বলুক ভাইয়ের কোনো সন্ধান আমরা পাইনি। গত তিনদিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই।

কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত তার কোন সংবাদ আমরা পাইনি। ভারতে লোক পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে রয়েছেন। আমরা চেষ্টা করছি তার খোঁজ করার।’

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর পেয়েছি। এবিষয়ে তদন্ত চলছে। এখনও কোন নিশ্চিত সংবাদ পাওয়া যায়নি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।-বাসস

চট্টগ্রামে প্রবাসীর স্বর্ণ ছিনতাই, সোর্সসহ পুলিশের এসআই গ্রেপ্তার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa