জুমবাংলা ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ছয় বাংলাদেশি নাগরিককে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ৬ বাংলাদেশির সবাই পুরুষ। বিএসএফ সূত্রে খবর তারা দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে অবৈধভাবে অবস্থান করছিল। রবিবার ভোররাতে দেশে ফিরতে গেলে বিএসএফ তাদের আটক করে।

Advertisement

বিএসএফ সূত্রে জানানো হয় রবিবার ভোর রাতে ওই ছয় জন বাংলাদেশি নাগরিক ভোমরা সীমান্তের কাছে স্বরূপনগর থানায় এলাকার তারালী বিওপি ও বিথারী বিওপি এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত ১৪৩ নম্বর বিএসএফের সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় কাজের সূত্রে দীর্ঘসময় তারা ভারতে অবস্থান করছিলেন। রবিবার দালাল মারফত বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তারা। কিন্তু বিএসএফের উপস্থিতি টের পেয়ে দালাল তাদের ফেলে পালিয়ে যান। এসময় কোনরকম বৈধ পরিচয়পত্র না থাকায় গ্রেপ্তারদের তুলে দেয়া হয় স্থানীয় সরুপনগর থানার পুলিশের হাতে।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পরামর্শ

ধৃতদের পরিচয় না জানালেও সরুপনগর থানার পুলিশ জানিয়েছে বাড়ি খুলনা ও বরিশাল জেলায়। রবিবারই তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া ও অনুপ্রবেশের অভিযোগে বিচারক তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় নির্দেশ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.