
৯টি টেস্ট খেলুড়ে দলকে নিয়ে শুরু হচ্ছে টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। ১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর।
আগামী দু’বছরে ২৭টি সিরিজে ৭১টি টেস্ট খেলবে দলগুলো। ৩০ এপ্রিল ২০২১-এর শেষে যে দুই দল লিগের পদ্ধতির পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে তাদের মধ্যে জুন মাসে লর্ডসে হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল।
আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ছয় প্রতিপক্ষ: ভারত, শ্রীলংকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি করে এবং শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবে টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



