Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক ভারত সফর নিয়ে আজ মঙ্গলবার (২৫ জুন) সংবাদ সম্মেলন করবেন। বেলা ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও সুসংহত করতে ৭টি নতুন এবং ৩টি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ঢাকা ও নয়াদিল্লি।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় সফর।

১৫ দিনের কম সময়ের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর বেশ গুরুত্ব পেয়েছে। প্রায় দুই বছর পর প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠকে বসেন। বাংলাদেশ ও ভারত উভয় সরকারই এই সফরকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছে। এই সফরের ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর গভীর হবে বলে মনে করছে দুই দেশই।

এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিরোধীদের সমালোচনাও রয়েছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারের সফর ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তির কোনো অগ্রগতি হয়নি। উল্টো ভারতের ট্রেন বাংলাদেশের ওপর দিয়ে চলাচলের যে অনুমোদন দেওয়ার আলোচনা হচ্ছে তাতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বলে অভিযোগ বিরোধী কারও কারও।

যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারের সফর অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের সফরে বাংলাদেশের অর্জন অনেক। তিনি জানান, এই সফরে ১০টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং ১৩টি সুনির্দিষ্ট ঘোষণা এসেছে।

সোমবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বদা দেশ ও জনগণের মর্যাদা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনায় অভ্যন্তরীণ ও পররাষ্ট্র যেকোনো নীতিতে তাঁর প্রধান বিবেচ্য দেশের জনগণের স্বার্থ ও নিরাপত্তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরও এর ব্যতিক্রম নয়।’

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.