Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘ভালো কাজের জন্য দরকার ইচ্ছাশক্তি’
জাতীয় মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

‘ভালো কাজের জন্য দরকার ইচ্ছাশক্তি’

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 22, 20204 Mins Read

‘ভালো কাজের জন্য দরকার ইচ্ছাশক্তি’

Advertisement

জুমবাংলা ডেস্ক: আর্থিক সংকটে থাকা মানুষদের এক টাকায় এক বেলার খাবার দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন৷ আরো কিছু সেবামূলক উদ্যোগ আছে বাংলাদেশের অন্যতম এই স্বেচ্ছাসেবী সংগঠনটির৷

খুব ছোট আঙ্গিকে শুরু করে এই পর্যন্ত আসার ইতিহাস এবং নানা উদ্যোগ সম্পর্কে ডয়চে ভেলেকে জানিয়েছেন বিদ্যানন্দের সহপ্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ৷

ডয়চে ভেলে: এমন একটি প্রতিষ্ঠান তৈরির চিন্তা আপনাদের মাথায় কিভাবে এলো?

ফারুক আহমেদ: আমরা এখানে যারা কাজ করি, তারা জীবনের কোনো-না-কোনো সময় একটা বাজে সেগমেন্ট থেকে এসেছি৷ সেটা থেকেই আসলে ২০১৩ সালের ২২ ডিসেম্বরে বিদ্যানন্দের জন্ম৷

আপনি কি শুরু থেকেই বিদ্যানন্দের সঙ্গে আছেন?

আমি শুরু থেকেই আছি৷ আমাদের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস, তার বড় বোন, চট্টগ্রামের নাফিস চৌধুরী, আমিসহ আরো কয়েকজন শুরু থেকেই ভলেন্টিয়ার হিসেবে ছিলাম৷ চারজন এখনো নিয়মিত কাজ করে যাচ্ছি৷

এখন আপনারা কী কাজ করছেন?

আমাদের এখন ১৩টি ব্রাঞ্চ৷ এখানে প্রায় ২ হাজারের মতো বাচ্চা লেখাপড়ার সুযোগ পাচ্ছেন৷ ৬টি এতিমখানা, বাসন্তি প্রজেক্ট আছে নারীর ক্ষমতায়ন নিয়ে৷ এই জায়গাগুলোতে প্রচুর কাজ৷ ছোট্ট একটি প্রতিষ্ঠান থেকে এই ক’বছরেই দেশের অন্যতম বড় স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠান হয়েছে এটি৷ আমাদের যে কাজ সেটা অর্থনৈতিকভাবে কাউকে সম্পৃক্ত করে করা সম্ভব৷ কিন্তু এই কাজটা আমরা করে যাচ্ছি স্বেচ্ছাসেবী হিসেবে৷ এখানে কিছু কর্মী আছেন যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করলেও এখন তাদের খুব সামান্য একটা সম্মানী দেওয়া হয়৷ আমরা সবাই মিলেই এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছি৷

আপনাদের অর্থের সংস্থান হয় কিভাবে?

‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ ও ‘এক টাকায় আহার’ নামে আমাদের দুটি ফেসবুক পেজ আছে৷ কয়েক মিলিয়ন মানুষ তা দেখেন৷ ওইখানে খুব ছোট থেকে শুরু করে কর্পোরেট লেভেল পর্যন্ত আমাদের সাহায্য করে৷ এটা কিন্তু ব্যক্তিগত সহায়তা৷ এটা কোনো কর্পোরেট সহযোগিতা না৷ এটা বিদেশি ফান্ড বা সরকারি কোনো সহযোগিতা না৷

এই কাজ করতে গিয়ে আপনারা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন?

প্রথমত, আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি, তারা ব্যক্তিগত জীবনের চাওয়া-পাওয়া থেকে অনেকটা সরে এসেছি৷ শুধুমাত্র টিকে থাকার জন্য ছোট পরিসরে কিছু একটা করেন, যাতে জীবন চালাতে পারেন৷ তাদের কিন্তু পরিবারসহ স্বজনদের কাছে নানা ধরনের জবাবদিহিতা করতে হয়৷ কারণ, লেখাপড়া শিখে আমি কী করছি? দ্বিতীয়ত হলো, এখানে ভলেন্টিয়ারের সংখ্যা কিন্তু খুবই কম৷ ফলে আমরা যারা আছি, তাদের দিনের পর দিন, রাতের পর রাত কাজ করতে হয়৷ দেখা গেল ৫০ জনও থাকে না৷ কিন্তু আমরা কাজ করি ৫০০ জনেরও বেশি মানুষের৷ তৃতীয়ত হলো, প্রতিদিন আমরা প্রায় ২ হাজার পথশিশুকে খাবার দেই৷ এখন আমরা চিন্তা করি, তাদের যদি থাকার জায়গা দিতে পারতাম, পড়ার একটা ব্যবস্থা করে দিতে পারতাম! এখন তো দিনে খাবার দেই, রাতেও যদি দিতে পারতাম! এই ব্যবস্থা করার সুযোগ আমাদের আছে, কিন্তু আমরা প্রশাসনের অনুমতি পাই না৷

এটাকে আপনারা কতদূর নিতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা কী?

আমরা আসলে এটাকে ধরে রাখতে চাই৷ এখন আমরা যতটুকু পাই তা দিয়েই কাজ চালিয়ে নেই৷ আমরা ৬টা এতিমখানা করেছি ৪০ একর জায়গার উপর৷ সেখানে ৪০০ বাচ্চা থাকে৷ এই জায়গাটা নিজেরা কিনেছি৷ ওইখানে ওরা সব ধরনের কাজ শিখছে৷ ওরা যখন বড় হবে, ওদের নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা (ঠিক করা হবে)৷ আমরা আসলে অনুপ্রেরণা হতে চাই৷ যে কোনো ছোট জায়গা থেকেই বড় ধরনের কাজ করা যায়, সেটা মানুষকে শেখাতে চাই৷ প্রতিষ্ঠান কত বড় হলো সেটা বিবেচ্য নয়৷ অনুপ্রেরণা হওয়াটাই বড় কথা৷

১৩টি শাখায় কত শিশুকে সুবিধা দিচ্ছেন?

২ হাজারের মতো শিশুকে৷ এর মধ্যে ৪০০ এতিম শিশু৷ আমাদের আরেকটা সেগমেন্ট আছে৷ সেখানেও দুই থেকে আড়াই হাজার শিশু এক টাকায় খাবারের সুবিধাটা পায় প্রতিদিন৷

বাংলাদেশে পথশিশুর সংখ্যা বাড়ছে, নাকি কমছে?

এ নিয়ে আমাদের কোনো গবেষণা নেই৷ ঈদের আগে মনে হয় বেড়ে যায়৷ তবে বাড়ার সম্ভাবনাই বেশি বলে মনে হয়৷ তবে সঠিক হিসাব নেই৷

যারা কাজ করছেন তারা কি কোনো সম্মানী নেন?

আর্থিক সুবিধা নির্বাহী কমিটিতে যারা আছেন, তারা নেন না৷ তবে ১৩টি ব্রাঞ্চ চালানোর জন্য কিছু মানুষ কাজ করেন৷ যেমন ধরেন ডকুমেন্টেশন তৈরি করা৷ এই ধরনের কাজের সঙ্গে যারা আছেন, তারা খুব কম সম্মানী নেন৷

যদি কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান , তাদের প্রতি আপনার পরামর্শ কী হবে?

ইচ্ছা থাকা এবং যত দ্রুত সম্ভব সেটা কার্যকর করা দরকার৷ এখানে চিন্তা করার সুযোগ নেই৷ যতটুকু সাধ্য, ততটুকুর মধ্যে করে ফেলতে হবে৷ একটা উদাহরণ দেই৷ ভ্যালেনটাইন্স ডে-তে আমরা কিছু রিক্সাওয়ালাকে তার প্রিয় মানুষের জন্য শাড়ি দিয়েছি৷ সেটা স্ত্রী হতে পারে, মা-ও হতে পারে৷ আপনি ৫টা না পারেন একটা দেন৷ তাই বলছি, ভালো কাজের জন্য বেশি চিন্তা করার সুযোগ নেই। সূত্র: ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa