Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে আটক ১৮ রোহিঙ্গা
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে আটক ১৮ রোহিঙ্গা

By Hasan MajorJuly 11, 20212 Mins Read

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে আটক ১৮ রোহিঙ্গাজুমবাংলা ডেস্ক: ভাসানচর থেকে পালিয়ে আসা ৭ নারী ও ৪ শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।

আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে এসেছে বলে জানিয়েছে। ভাসানচর থেকে তারা রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পাঞ্চলে এসে নামে।

রবিবার সকাল ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন।

তিনি বলেন, ভাসানচর থেকে পালিয়ে এসে এই রোহিঙ্গারা মিরসরাই বঙ্গবন্ধু শিল্পাঞ্চল এলাকায় নামে। ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

আটক ১৮ জন হলো মো. আলী উল্লাহ (২৫) ও তার স্ত্রী নজুমা বেগম (২০), তাদের মেয়ে শামসুন্নাহার (৩), আব্দুর রশিদ (৩০), আব্দুল মজিদ (২১) ও তার স্ত্রী সামিরা (১৯), মনসুর আলম (২৮) ও তার স্ত্রী জমিলা বেগম (২৬), তাদের চার সন্তান ইমরান খান (৮), হামিদা বেগম (৭), মোশরফা বেগম (৬), সামিয়া বেগম (২), মর্জিনা আকতার (২২) ও তার মেয়ে মোনতাহা সুলতানা রিনা (৬), রোকেয়া আকতার (২১) তার ছেলে আব্দুর রহমান (২), আসমিদা (১৯) ও উম্মে হাবিবা (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় উত্তাল সাগর পাড়ি দিয়ে শিশু, নারী, পুরুষসহ ১৮ রোহিঙ্গার একটি দল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার সমুদ্র উপকূলে এসে নামে। সেখান থেকে চরশরৎ এলাকায় এলে স্থানীয় লোকজন তাদের আটক করে শিল্প পুলিশের হাতে তুলে দেয়। শিল্প পুলিশ জোরারগঞ্জ থানায় খবর দিলে তারা এসে নিয়ে যান।

ওসি মো. নূর হোসেন মামুন বলেন, আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজনের কাছে ফিরে যাওয়ার জন্য ভাসানচর থেকে রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পাঞ্চলে এসে নামে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ জুন একই এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তারা দালালদের জনপ্রতি ২০ হাজার টাকা করে দিয়েছিল মালয়েশিয়া পৌঁছে দিতে। দালালরা তাদেরকে জোরারগঞ্জ মেরিনড্রাইভ সড়কে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa