
আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ঢাবি ভিসি বলেন বলেন, ভাস্কর্যবিরোধীদের বক্তব্য মানবতাবিরোধী। তারা মানবিক মূল্যবোধের পরিপন্থী কথা বলছেন। এ ধরনের অপপ্রয়াস বাংলার মাটিতে সফল হবে না।
আখতারুজ্জামান আরও বলেন, আমরা যদি বঙ্গবন্ধু আর ৭১-এর আজকের এই দিনে বুদ্ধিজীবীদের না হারাতাম, তবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক এগিয়ে যেত।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ভিসি। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



