Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভাড়ায় দিশেহারা যাত্রীরা, ৮০ টাকার ভাড়া এখন ১১ শ’
জাতীয়

ভাড়ায় দিশেহারা যাত্রীরা, ৮০ টাকার ভাড়া এখন ১১ শ’

By Shamim RezaMay 13, 20213 Mins Read

ভাড়ায় দিশেহারা যাত্রীরা, ৮০ টাকার ভাড়া এখন ১১ শ’

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকার সায়েদাবাদ থেকে শিমুলিয়া ঘাটে এসেছি মাত্র ৮০ টাকা দিয়ে। আর আজকে আইলাম ১১ শ’ টাকা দিয়ে। মাঝখানে কয়েক কিলোমিটার হাঁটলাম, তিন থেকে চারবার গাড়ি পরিবর্তন করা লেগেছে। আমাগো দুঃখ-কষ্ট কেউ দেখে না। আমি একজন মাঝারি ব্যবসায়ী, করোনায় আমাগো ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হইছে। তখন কেউ সাহায্য করলো না! এখন মা-বউ, বাপ-ভাইয়ের সাথে ঈদ করতে যামু, এখানেই যত নিয়ম। এত নিয়মে আমাদের ভোগান্তি বাড়ছে, আমাগো বেশি ভাড়া দিয়ে আসতে হলো।’ রাজধানীর কর্মস্থল থেকে শরীয়তপুরে বাড়ি যেতে শিমুলিয়া ঘাটে আসার পথে ভোগান্তি আর বেশি ভাড়ার দেয়ার কথা এভাবেই জানাচ্ছিলেন জব্বার সরদার নামের এক যাত্রী।

শুধু জব্বার সরদার নন, শিমুলিয়া ঘাটে আসা প্রায় সবারই ছিল একই রকমে কথা। লকডাউনে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশনা থাকলেও পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে মাইলের পর মাইল হেঁটে আর পরিবহনে বেশি ভাড়া গুনতে হচ্ছে প্রায় সবাইকে।

ইসমাইল হোসেন নামের এক কলেজছাত্র জানান, ‘মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে সিএনজিতে সব সময় এক শ’ টাকা দিয়ে আসলাম। আজকা তিন শ’ টাকা। গাড়ি চালকরা বিভিন্ন অজুহাত দেখান। বাড়িতে তো যেতে হবে। তাই কী আর করার!’

নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কর্মরত আবুল কালাম বলেন, ‘আমাদের গার্মেন্টস ছয় দিন ছুটি দিছে। থাকার জায়গা নাই তাই এখন বাড়িতে গিয়ে টাইম মতো ফিরে আসতে হবে। নারায়ণগঞ্জ থেকে মাওয়া আসতে আমার এমনি দুই শ’ টাকার মতো লাগে। আজকে আমার সাত থেকে আট শ’ টাকা খরচ হইয়া গেছে। চারবার গাড়ি পাল্টাইছি। জানি লকডাউন, তবে একে তো থাকার জায়গা নাই, আরেক হইলো বছরের একটা দিন, বাড়িতে না গেলে কেমনে হয়।’

শরীফ নামের আরেক যাত্রী বলেন, ‘রাস্তায় চেকপোস্টে গাড়ি আটকানোর কারণে দীর্ঘ জ্যাম। অনেক পথ ঘুরে ঘুরে আসছি। গাড়িওয়ালা যার কাছ থেকে যা পারছে নিচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন সিএনজি, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক বলেন, ‘ঈদের আগে ভাড়া বেশিই। আমরা তো রিস্ক (ঝুঁকি) নিয়া আসি। অনেক রাস্তা ঘুরে আসতে হয়। পুলিশ আটকাইলে ঘণ্টার পর ঘণ্টা বইসা থাকা লাগে। কষ্ট করে গাড়ি চালাই, কয়েকটা টাকা কামানোর জন্যইতো।’

ফেরদৌস নামের এক সিএনজিচালক বলেন, ‘মানুষ তো সব ঘাটে আসতাছে, কেউতো ঢাকায় যায় না। ঢাকায় তো আমাদের ফাঁকা গাড়ি নিয়ে গিয়ে তারপর যাত্রী নিয়ে আসতে হয়। ফাঁকা যে যাই এটার টাকা কে দিবো?’

ইমরান নামের এক মোটরসাইকেলচালক বলেন, ‘রাস্তায় অনেক খরচ, তাই ভাড়া বেশি।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মাওয়া ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, সরকার লকডাউন দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। যাত্রীরা নিয়ম না মেনে ঘাটে আসছেন, বাড়ি ফিরছেন, আমাদের কী করার আছে!

এ দিকে বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে ছিল যাত্রীদের ঢল। শিমুলিয়া থেকে বাংলাবাজারে যাওয়া প্রতিটি ফেরিতে ছিল যাত্রীদের গাদাগাদি। আর দিনভর যাত্রী ও যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৬টি ফেরি সচল ছিল বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবারও ছিল এর চেয়েও বেশি মানুষের জনস্রোত। কোনোভাবেই কমছে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa