Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ
জাতীয় স্লাইডার

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 11, 2020Updated:January 11, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আজ শনিবার (১১ জানুয়ারি) সারা দেশে এক যোগে প্রায় দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে বিশ্ব ইজতেমার কারণে গাজীপুর জেলার সব উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করতে যাচ্ছি। সেদিন ছয়মাস বয়স থেকে শুরু করে ৫৯ মাস পর্যন্ত বয়সের প্রায় দুই কোটি ১০ লাখ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন চলবে।

তিনি বলেন, আমাদের দেশে এক সময়ে রাতকানা রোগের হার ছিল ৪ শতাংশের উপরে। সেটি এখন কমে ১ শতাংশের নিচে নেমে গেছে। এটি সম্ভব হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কারণে। এই ক্যাপসুলটি শিশুকে খাওয়ালে সে রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এছাড়াও এই ক্যাপসুলের কারণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ডায়রিয়া, আমাশয়, কলেরা, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ, ব্রঙ্কাইটিস রোগ থেকে রক্ষা পায় শিশু।

তিনি আরও বলেন, এই ক্যাম্পেইনটি যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য এক লাখ ২০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। সরকারি, বেসরকারি এনজিও বিভিন্ন পর্যায়ে সকলেই কাজ করবে। বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিকে এই সেবা দেওয়া হবে। শুধু তাই নয় বিভিন্ন বাস স্ট্যান্ড, রেলস্টেশন সহ যেখানেই লোকজন বেশি থাকে সেখানেই এই ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাপসুল খাওয়ানোর সময় শিশুরা যাতে শারীরিক ভাবে সুস্থ থাকে এ আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসার কথা বলেন। কোনো কারণে কোনো শিশুকে নির্ধারিত তারিখে ক্যাপসুল খাওয়ানো না গেলে তাদের জন্য পরবর্তীতে তারিখ নির্ধারন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের নির্বাচন ও ইজতেমার কারণে সেই সব এলাকায় এই ক্যাম্পেইন ২৫ তারিখ চালানো হবে। ইজতেমার কারণে গাজীপুরে ২৫ জানুয়ারি এই ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 2, 2026

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

February 2, 2026
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

February 2, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

মুক্তিযোদ্ধাদের ভাতা

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যা জানা গেল

ইসলামী সংগঠন

‘কোনো ইসলামী সংগঠনে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না’

পররাষ্ট্র উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.