
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর জুনিয়র টাইগারদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন প্রধানমন্ত্রী। ফাইনালের আগে ক্রিকেটারদের সাহস দেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ (বুধবার) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুবাদের সংবর্ধনার সময় জানালেন এমন কথা।
পাপন বলেন, সেমিফাইনালে জেতার পর রাতে সাড়ে দশটার সময় আমি গণভবনে যাই। মাননীয় প্রধানমন্ত্রী তখন বিদেশে চলে যাচ্ছেন। কিন্তু তারপরও উনি প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এগুলো তো সবাই জানে না। প্রধানমন্ত্রী তাদেরকে সাহস দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী দুইজনই মনে প্রাণে বিশ্বাস করে রেখেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



