
বুধবার রাত পৌনে ৮টার দিকে মশাল মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর।
তারা ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীর হামলার শিকার হয়েছেন- এমন অভিযোগ তুলে ভিপি নূর বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল, সংগঠন ও ভিন্নমতের মানুষের ওপর মামলা-হামলা চালিয়ে কোনঠাসা করে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচার করছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



