Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারত ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৪ মে) সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে। ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণব ভার্মা।

নানক বলেন, আমাদের পাট খাতে আরও বেশি সহযোগিতা চেয়েছি ভারতের কাছে। ৭০ থেকে ৭৫ ভাগ পাটের বীজ ভারত থেকে আমদানি করি আমরা। মানসম্মত পাটবীজ দিতে বলেছি।

ভারতীয় ভিসার চাপ অনেক বেশি থাকে উল্লেখ করে নানক বলেন, কখনো কখনো সেটা ওভারলোড হয়ে যায়। ওভারলোড কমাতে হলে কমপক্ষে ২ বছর লাগবে।

এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচনের আগে ডোনাল্ড লু’র সফরে অনেকে ভেবেছিলেন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আমার মনে হয়, লু’র এবারের সফর বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব সময়ই ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আইএলওকে যে সহযোগিতা করার দরকার, আমরা সেটা চালিয়ে যাচ্ছি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.