
বুয়েট ভিসি বুধবার আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে যান। কিন্তু গ্রামবাসীর তোপের মুখে আবরারের বাড়িতে না ঢুকে সামনের রাস্তা থেকে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের প্রহরায় তিনি দ্রুত চলে যান।
ফাহাদের মা রোকেয়া বেগম গণমাধ্যমকে জানান, ‘আমি ফাহাদের মা বলছি। ভিসি আমার বাড়ির মেহমান, তার নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিতাম। প্রয়োজনে আমি আল্লাহর নিকট সাহায্য চাইতাম। ভিসিকে অসম্মান করার মতো এ গ্রামে কেউ নেই।’
তিনি বলেন, ‘ভিসির আচরণ প্রথম থেকেই রহস্যজনক মনে হয়েছে। উনি এত কষ্ট করে এসে আমাদের সঙ্গে দেখা না করে চলে গেলেন আর পুলিশ আমার ছেলেকে আঘাত করল আর অন্য বেটার বউয়ের শ্লীলতাহানি করল প্রকাশ্যে এর বিচারের দাবি জানাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



