Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় মো. জুম্মন (২৯) নামে এক প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকার লোকজন। শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার ভাদুঘরে চাঁদাবাজির সময় তাকে আটক করে গণধোলাই দেওয়া হয়। আটক জুম্মন জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন যানবাহন ও দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের কথা বলে টাকা আদায় করছিল জুম্মান। বিষয়টি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে এলোমেলো কথা বলায় তিনি গণধোলাইয়ের শিকার হন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.