
সাংবাদিকদের তারা জানান, প্রকল্পটি যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড বাস্তবায়ন করবে। ব্যয় হবে মোট ২৪৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮৪৬ টাকা।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং স্বাস্থ্য বিভাগের একটি। এর মধ্যে একটি প্রস্তাব ফেরত দেওয়া হয়েছে আগামী সভায় উপস্থাপনের জন্য। আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ দুই হাজার ৫৯ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৩৬০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ৮৭০ কোটি ৮১ লাখ ৮১ হাজার ১৭৪ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ১৮৮ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ১৮৬ টাকা।
ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০১ এর পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি ব্যয় হবে ২৪৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮৪৬ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি মডার্ন ইনল্যান্ড প্যাসেঞ্জার ভেসেল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। এর জন্য ব্যয় হবে ১৪২ কোটি ৫০ লাখ ২১ হাজার ৯২৫ টাকা। আটটি কোস্টাল সি ট্রাক সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এই জন্য মোট ব্যয় হবে ১৩২ কোটি এক লাখ ৭২ হাজার ৬০০ টাকা। রাজারবাগ পুলিশ লাইন্সে ২০ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ৮০ কোটি ২৪ লাখ ৪০ হাজার ৮০৩ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



