Advertisement

স্পোর্টস ডেস্ক : ‘আমার বোনের বিয়ের দিন সৌম্যই আমাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল। সময়টা ছিল ভোর ৪.১৪ মিনিট। সৌম্যের সঙ্গে প্রেমের ‘না বলা কথা’ এভাবেই প্রকাশ করলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের হবু বউ পুজা। তবে, প্রেম প্রস্তাব দেওয়ার সময়টা ৪.১৪ নয়, সেটা ৪.১৬ মিনিট হবে জানিয়েছেন সৌম্য সরকার।

জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার বিয়ে করছেন বুধবার (২৬ ফেব্রুয়ারি)। বিয়ের আগের দিন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নিজের ভেরিফাইড পেজে প্রায় ৬ মিনিটের একটি ভিডিও ছেড়েছেন সৌম্য সরকার। যার নাম দিয়েছেন ‘না বলা গল্প’। সেখানেই নিজেদের প্রসঙ্গে কথাগুলো বলেন তারা।

পুজা কেন সৌম্যের প্রস্তাবে রাজি হয়েছিলেন তাও জানান ভিডিওটিতে। এ প্রসঙ্গে সৌম্য পত্নী বলেন, সৌম্য অনেক হ্যান্ডসাম আর লম্বা। এটাই আমার সবচেয়ে ভালো লাগে। তার চেয়েও বড় কথা সৌম্য তার মাকে অনেক ভালোবাসে। মূলত এ কারণেই আমি তাকে ভালোবেসেছি। যে কি-না তার মাকে এতটা ভালোবাসে সে যে আমাকেও ভালোবাসবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।

আধুনিক যুগে এসেও সৌম্য-পুজার ভালোবাসায় ছিল চিঠির আদান প্রদান। চকলেট আর লিপস্টিক খুবই পছন্দ সৌম্য পত্নীর। তাই প্রথম উপহার হিসেবে সৌম্য থেকে তাই পেয়েছিলেন তিনি।

পুজা প্রসঙ্গে সৌম্য সরকার বলেন, সে সব সময় চায়, আমি তাকে সুন্দর বলি। কিন্তু আমি সেটা কোনো দিন বলি না। তাতেই ওর যত রাগ।

ইতোমধ্যে সৌম্য ও পুজা দু বাড়িতেই সম্পূর্ন হয়েছে আশীর্বাদ অনুষ্ঠান। সৌম্যপত্নী পুঁজা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছে। তার বাবার নাম গোপাল দেবনাথ। পেশায় ব্যবসায়ী গোপালের গ্রামের বাড়ি খুলনা শহরের টুটপাড়াতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.