Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা জিয়া
জাতীয়

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা জিয়া

By Md EliasFebruary 16, 20262 Mins Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া বেগম (২৬)। গত রোববার (১২ ফেব্রুয়ারি) পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রে সন্তানের জন্ম

Advertisement

আম্বিয়া বেগম বেংনাই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। ভোট দেওয়ার উদ্দেশ্যে তিনি ৬৬নং বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান এবং লাইনে দাঁড়ান। এ সময় হঠাৎ প্রসব বেদনা শুরু হলে উপস্থিত নারী ভোটাররা তাকে ভোটকেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

পরিবারটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সমর্থক হওয়ায় নবজাতকের নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া। শিশুটির ডাকনাম রাখা হয়েছে ‘ত্রয়ী’।

ঘটনাটি জানার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল আম্বিয়া বেগমের বাড়িতে যান। তারা নবজাতককে দেখে উপহার সামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার, ফল, শিশুর পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানিয়ে ঘোষণা দেওয়া হয়—জেলা প্রশাসন ভবিষ্যতেও শিশুটির পাশে থাকবে।

একই সঙ্গে শিশুটির জন্মনিবন্ধন সম্পন্ন করা হয় এবং একটি ইউনিক নম্বর দেওয়া হয়। তার পূর্ণ নাম রাখা হয়েছে ‘বেগম খালেদা জিয়া ওরফে ত্রয়ী’।

নবজাতকের মা আম্বিয়া বেগম বলেন, তাদের পরিবার বিএনপি-র সমর্থক এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি তাদের গভীর ভালোবাসা রয়েছে। সে কারণেই তিনি ভোট দিতে গিয়েছিলেন।

শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ থাকায় তার স্ত্রী ভোট দিতে পেরেছেন। ভোটকেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম হওয়ায় তারা গর্বিত ও আনন্দিত।

‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে জুলাই সনদে সই করেছি : নাহিদ ইসলাম

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় একজন গর্ভবতী নারীও নিরাপদে ভোট দিতে পেরেছেন। বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন মা ও শিশুর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa