
আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে রেলশহর খড়গপুর এখন জমজমাট। আজ সন্ধ্যায় কলকাতা থেকে হেলিকপ্টারে তিনি খড়গপুরের ধোবিঘাট হেলিপ্যাডে নামবেন তারপর রোড শো করবেন। রাতে খড়গপুরের মন্দিরে পুজো দিয়ে তিনি কর্মীসভা করবেন। রাত কাটাবেন খড়গপুরের হোটেলেই।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর তারকা প্রচারকদের প্রচার থাকছে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র ঘেরাটোপে। অমিত শাহ জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেলেও তার সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনীও। ইতিমধ্যে ধোবিঘাট হেলিপ্যাড এবং অমিত শাহ যে হোটেলে থাকবেন তা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
রবিবারই দিল্লি থেকে ঘোষিত হতে পারে বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা। অমিত শাহের উপস্থিতি, প্রার্থীদের আরো নাম। রীতিমতো চনমনে বিজেপি কর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


