ভোটের জন্য মানুষ মুখিয়ে আছে

Advertisement
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছরে দেশের মানুষ একটি ভালো নির্বাচন দেখার সুযোগ পায়নি। কখনো সকালে ভোট দিতে গিয়ে দেখা গেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে, আবার কখনো ভোটারদের সামনে দিয়েই ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এসব অভিজ্ঞতার কারণেই দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছে।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে শফিকুল আলম বলেন, নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংস্কার কমিশনের আলোচনা শেষে এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোটের গুরুত্ব উপলব্ধি করেই এই দীর্ঘ আলোচনা হয়েছে এবং এর ফলাফল হিসেবে জুলাই সনদ সামনে এসেছে। সেই সনদের পক্ষেই এখন ‘হ্যাঁ’ ভোট দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দলই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিচ্ছে, তবে নিজেদের প্রচারণা নিয়ে হয়তো তারা কিছুটা ব্যস্ত। সরকার দেশের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে সবাই বুঝতে পারেন কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে যেন দেশে আর কোনো স্বৈরাচার ফিরে না আসে, অপশাসনের পুনরাবৃত্তি না ঘটে এবং সাধারণ মানুষের ব্যাংকের টাকা কেউ লুটপাট করতে না পারে— এটাই এর মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন গড়পাড়া ইমামবাড়ির খাদেম ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আরিফুর রহমান বাবু, শাহজাদা রহমান বাঁধন এবং তাজিনুর রহমান তাজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.