Advertisement

জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। তাতে কি ফলাফলে কিছু আসে যায়? ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মাহবুব তালুকদার বলেন, আমি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্র পরিদর্শন করি। এই ১২টি কেন্দ্রে আমি সরকারি দল সমর্থিত মেয়রপ্রার্থী ছাড়া আর কোনো মেয়র প্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ১০ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে, তাতে আমি মর্মাহত। আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা না নিলে আচরণবিধি থাকা না থাকায় কোনো পার্থক্য থাকে না।

তিনি আরো বলেন, ইভিএম ব্যবহার করে এ নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে এতে কোনো কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ ছিল না। রাকে ব্যালট বাক্স ভর্তি ও কেন্দ্রে শতকরা শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত।

তিনি বলেন, কয়েকজন সাংবাদিক নির্বাচনি পরিবেশের কথা আমার কাছে জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, নির্বাচনি পরিবেশ সম্পর্কে তারা আমার চেয়ে বেশি অবহিত। কারণ তারা নিজের চোখে সব দেখেছেন বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.