সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবর (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরীর মিরাবাজারের শাহজালাল জামেয়া স্কুল ও কলেজ থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈনুল জাকির।
তিনি বলেন, পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা আটক করে আমাদের কাছে দিয়েছেন। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে আসা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


